ঢাকা | বঙ্গাব্দ

বিপিএল নিলামে ১৫৮ ক্রিকেটার, কোন ক্যাটাগরিতে কারা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2025 ইং
বিপিএল নিলামে ১৫৮ ক্রিকেটার, কোন ক্যাটাগরিতে কারা ছবির ক্যাপশন:
ad728

বিপিএলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার শেষ হলো অবশেষে। বহুদিন ধরে ধুঁকতে থাকা প্রস্তুতি-পরিকল্পনার ভেতর অপেক্ষায় ছিল ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটার এবং সমর্থকরা। সেই অপেক্ষার ইতি ঘটিয়ে আসরের সূচি, নিলাম তারিখ থেকে শুরু করে দলসংখ্যা—সবকিছু জানিয়ে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

জানা গেছে, বিপিএলের ১২তম আসর মাঠে গড়াচ্ছে ১৯ ডিসেম্বর। উদ্বোধন অনুষ্ঠান হবে ১৭ ডিসেম্বর ঢাকায়। আর শিরোপা লড়াইয়ের ফাইনাল নির্ধারিত হয়েছে ১৬ জানুয়ারি।

আসন্ন বিপিএলের জন্য বিদেশি ক্রিকেটার হিসেবে ৫০০ জনেরও বেশি নাম নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গায় পেয়েছেন ২৫০ জন। বাংলাদেশের স্থানীয় ১৫৮ জন ক্রিকেটার ওই চূড়ান্ত তালিকায় আছেন।

কোন ক্যাটাগরিতে কারা

ক্যাটাগরি ‘এ’- লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম

ক্যাটাগরি ‘বি’- এই ক্যাটাগরিতে রয়েছেন ২০ ক্রিকেটার। যার মধ্যে অন্যতম মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, সৌম্য সরকার, জাকের আলি অনিক

ক্যাটাগরি ‘সি’- এই ক্যাটারিতে রয়েছেন ১৮ ক্রিকেটার। উল্লেখযোগ্য নাম- আফিফ হোসেন, রিপন মণ্ডল, সাদমান ইসলাম, মুমিনুল হক, ইবাদত হোসেন, রনি তালুকদার, এনামুল হক বিজয়, সাব্বির রহমান

ক্যাটাগরি ‘ডি’- এই ক্যাটারিতে রয়েছেন ১৯ ক্রিকেটার। উল্লেখযোগ্য নাম- হাবিবুর রহমান সোহান, নাসির হোসেন, আরাফাত সানি, জিসান আলম, হাসান মুরাদ

ক্যাটাগরি ‘ই’- এই ক্যাটারিতে রয়েছেন ৩৭ ক্রিকেটার। উল্লেখযোগ্য নাম- ইরফান শুক্কুর, ফজলে মাহমুদ রাব্বি, সানজামুল ইসলাম, সোহাগ গাজী, শাহাদাত হোসেন, মুশফিক হাসান

ক্যাটাগরি ‘এফ’- এই ক্যাটারিতে রয়েছেন ৬৬ ক্রিকেটার। উল্লেখযোগ্য নাম- অভিষেক দাস, মহিউদ্দিন তারেক, মোহর শেখ, আইচ মোল্লা, মার্শাল আইয়ুব, মেহেদী মারুফ


    নিউজটি পোস্ট করেছেন : নতুনধারা

    কমেন্ট বক্স
    সর্বশেষ সংবাদ
    খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

    খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড