নগরবাউল জেমস ও পাকিস্তানের সুফি–রক তারকা আলী আজমতকে নিয়ে ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্ট আয়োজন করেছিল অ্যাসেন কমিউনিকেশন।
আজ শুক্রবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে পুলিশের অনুমতি না মেলায় কনসার্টটি স্থগিত করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নতুনধারা